× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাইলিংয়ের খুঁটি পড়ে শ্রমিকের মৃত্যু

রংপুর অফিস

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ১৪:৫৬ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৩ ১৫:০৩ পিএম

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

রংপুরে পাইলিংয়ের খুঁটি পড়ে মোবাশ্বের আলী নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোবাশ্বের নীলফামারীর জলঢাকা উপজেলার পাইটকাপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত একই এলাকার কার্তিক রায় ও অজয় রায়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি (তদন্ত) হোসেন আলী। 

স্থানীয়দের বরাতে তিনি জানান, গণেশপুর দোলাপাড়ার আব্দুল হামিদের বাড়িতে পাইলিংয়ের কাজ করছিলেন ৬ জন নির্মাণ শ্রমিক। কাজ শেষ হওয়ায় ট্রাকে পাইলিং মেশিন তোলার সময় লোহার খুঁটি সরে গিয়ে নির্মাণ শ্রমিকদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মোবাশ্বের আলী নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা