× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

বগুড়া অফিস

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ১৪:৩৯ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৩ ১৪:৪৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুরে চালককে হত্যা করে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার (২২ মার্চ) রাতে শাজাহানপুরের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ওই চালকের নাম রাজু মণ্ডল। তিনি উপজেলার নিশ্চিন্তপুর মণ্ডলপাড়ার বাসিন্দা।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাজু মণ্ডল শাজাহানপুরের বনানী বাইপাস থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত ইজিবাইকে যাত্রী পরিবহন করতেন। বুধবার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ইজিবাইকটি নিয়ে যায়।’ 

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা যাত্রী বেশে রাজু মণ্ডলের ইজিবাইকে উঠেছিল। নিশ্চিন্তপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া ইজিবাইকের সন্ধানের পাশাপাশি জড়িতদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তারের অভিযান চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা