× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহ আমানত বিমানবন্দরে ২৩ পিস স্বর্ণের বার উদ্ধার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ১১:৫৭ এএম

আপডেট : ২৩ মার্চ ২০২৩ ১২:২২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে ২৩টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ জিয়াউদ্দিন। হাটহাজারীর এনায়েতপুর এলাকার বাসিন্দা তিনি।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের যুগ্ম পরিচালক সাইফুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুবাই থেকে বিজি-১৪৮ ফ্লাইটে আসা মোহাম্মদ জিয়াউদ্দিনের কাছ থেকে ২৩ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।’

এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা