× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১৮:০৫ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ১৮:৪৫ পিএম

নরসিংদীতে ডিবির হাতে ছয় ডাকাত গ্রেপ্তার। প্রবা ফটো

নরসিংদীতে ডিবির হাতে ছয় ডাকাত গ্রেপ্তার। প্রবা ফটো

নরসিংদীর বেলাবো উপজেলা থেকে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৩টি চাপাতি, একটি কাটার, ১টি সামুরাই ও ১টি রামদা উদ্ধার করা হয়।

বুধবার (২২ মার্চ) দুপুরে উপজেলার নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, রায়পুরার আল আমিন খন্দকার, মনোহরদীর মো. নজরুল, বেলাবোর মো. সুমন, মেহেদী হাসান কাউসার, আনোয়ার হোসেন ও শিবপুরের সোহরাব হোসেন।

ডিবির উপপরিদর্শক (এসআই) কবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি নারায়ণপুর এলাকার নামাবাজার শ্মশানঘাট ব্রিজের পাশে একদল ডাকাতির উদ্দেশ্যে তারা বৈঠক করছে। পরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।’

তিনি বলেন, ‘গ্রেপ্তাররা সবাই পেশাদার ডাকাত। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আজকের ঘটনায় তাদের বিরুদ্ধে বেলাবো থানায় আরও একটি মামলার প্রস্তুতি চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা