× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে ভবনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১০:৪৩ এএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ১৪:২৭ পিএম

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ফটো

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ফটো

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ভবনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে মারা যান তিনি। এ নিয়ে বিস্ফোরণের ওই ঘটনায় দুজনের মৃত্যু হলো।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ৪০ বছরের শাহজাহান খানের বাড়ি পটুয়াখালীতে। আগুনে তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসক।

শনিবার সকাল ৯টার দিকে নিতাইগঞ্জের ডালপট্টিতে দ্বিতল একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটির নিচতলায় ডালের গুদাম ছিল বলে জানা যায়।

বিস্ফোরণে আহত সাতজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে আওলাদ হোসেন নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা