× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চমেক হাসপাতালের প্রস্তাবিত বার্ন ইউনিটের জায়গা দখলমুক্ত

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ২০:৫৫ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ২১:৩৮ পিএম

চমেকের জায়গায় গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে জায়গা দখলমুক্ত করা হয়। প্রবা ফটো

চমেকের জায়গায় গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে জায়গা দখলমুক্ত করা হয়। প্রবা ফটো

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চীনের অর্থায়নে প্রস্তাবিত বার্ন ইউনিট নির্মাণের জায়গায় থাকা তিনশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল পর্যন্ত নগরীর চট্টেশ্বরীর গোঁয়াছি বাগান এলাকায় অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে প্রায় পাঁচ একর জমি দখলমুক্ত করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। তিনি বলেন, ‘চীনা অর্থায়নে চমেক হাসপাতালের বার্ন ইউনিট নির্মাণের জন্য এই জায়গা প্রস্তাবিত। চমেক হাসপাতাল কর্তৃপক্ষ অবৈধ দখলদারদের বারবার নোটিস দেওয়ার পরও জায়গা ছাড়েনি। সর্বশেষ রবিবার পর্যন্ত জায়গা ছেড়ে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।’

এরপরও তারা নিজ উদ্যোগে জায়গা ছেড়ে না দেওয়ায় অভিযান চালানো হয়। অভিযানে ৩০০ সেমি পাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রায় ৫ একর জায়গা দখলমুক্ত হয়েছে। অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেছে বলে জানান মাসুদ রানা।

চমেক হাসপাতালের পরিচালক ব্র্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ‘হাসপাতালের জায়গা ছেড়ে দিতে নোটিস দেওয়া হয়েছিল। এরপরও তারা ছেড়ে না দেওয়ায় জেলা প্রশাসনের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালানো হয়। উদ্বারকৃত এই জায়গায় ১৫০ শয্যার বার্ন ইউনিট নির্মাণ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা