× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে উত্তেজনা থামাতে গিয়ে ছুরিকাঘাতে শ্রমিক নেতা আহত

সিলেট অফিস

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ১৮:১৭ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ১৮:৩৮ পিএম

অংলকরণ প্রবা

অংলকরণ প্রবা

সিলেট নগরীর শাহী ঈদগাহ মাইক্রোবাস স্ট্যান্ডে দুপক্ষের উত্তেজনা থামাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন এক শ্রমিক নেতা। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। 

আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজ উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনাস্থলে উত্তেজনার পরিবেশ তৈরি হওয়ায় সেখানে পুলিশ কর্মরত আছে। পরিবেশ এখন অনেকটা শান্ত রয়েছে। এ ঘটনায় কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য সর্তক অবস্থানে রয়েছে পুলিশ। কাউকে আটক করা হয়নি। দুপক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করছে পরিবহন শ্রমিক নেতারা।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়,  আসন্ন রমজান উপলক্ষে শাহী ঈদগাহ মাইক্রোবাস স্ট্যান্ডের পরিবহন শ্রমিকরা চাঁদা তুলে একটি গরু কেনেন। মঙ্গলবার দুপুরে গরুটি জবাই করার সময় রিপন ও আলমগীর নামের দুই শ্রমিকের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে আলমগীর বহিরাগত ১৫ থেকে ২০ জন যুবককে নিয়ে এসে রিপনের ওপর হামলার চেষ্টা করেন। বিরোধ মেটাতে সেখানে উপস্থিত থাকা শাহী ঈদগাহ মাইক্রোবাস স্ট্যান্ডে সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আসেন। এ সময় আলমগীরের লোকেরা আনোয়ারকে ছুরিকাঘাত করেন। এতে উত্তেজনা আরও বেড়ে যায়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহত আনোয়াকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা