× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাক বিভাগের পিকআপ চাপায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, নিহত ২

বেড়া ও সাঁথিয়া (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ১৩:২০ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ১৩:৩৬ পিএম

পাবনার সাঁথিয়ায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা

পাবনার সাঁথিয়ায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা

পাবনার সাঁথিয়ায় ডাক বিভাগের পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাবনা-বগুড়া মহাসড়কের সমাসনারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ভিটাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোতাহার হোসেন ও আব্দুল বারিকের ছেলে ফারুক হোসেন। দুজনই দিনমজুর।

আহতদের উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাবনা থেকে ডাক বিভাগের একটি পিকআপ ভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। পথে সমাসনারী নামক স্থানে বিপরীত থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন তিনজন। তাদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হতাহত সবাই সিএনজির যাত্রী ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা