× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রিড বিপর্যয়ে খুলনা বিভাগে ১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত

খুলনা সংবাদদাতা

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২ ২০:০৯ পিএম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২ ২০:৪০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো


জাতীয় গ্রিডে বিদ্যুৎ ত্রুটির কারণে খুলনা বিভাগে ১ ঘণ্টারও বেশি বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।

বিদ্যুতের জাতীয় গ্রিড লাইনে মঙ্গলবার সকাল ৯টার দিকে সমস্যা দেখা দেয়। এরপর বিভাগের বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) খুলনা সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন।

রুহুল আমিন বলেন, ‘মঙ্গলবার সকাল ৯টা ২ মিনিটে হঠাৎ খুলনা বিভাগের বিভিন্ন গ্রিডে একযোগে বিদ্যুতের সরবরাহ কমে বিদ্যুৎহীন হয়ে পড়ে। আশপাশের জেলায় খোঁজ নিয়ে একই অবস্থার কথা জানা যায়। ১০টা ১০ মিনিটে ধাপে ধাপে পরিস্থিতি স্বাভাবিক হয়।’

তিনি আরও বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদিত হয় এবং তা গ্রিডের মাধ্যমে সরবরাহ করা হয়ে থাকে। পদ্মার এ পারের ২১ জেলার শহর অঞ্চলে গ্রাহক সংখ্যা প্রায় ১৪ লাখ ২৮ হাজার। আর খুলনায় আমাদের গ্রাহক আছে প্রায় ২ লাখ ৪৫ হাজার। এ অঞ্চলের জন্য মোট ৫৮০ মেগাওয়াট বিদ্যুৎ লাগে। তবে ঘাটতি আছে ৩০ থেকে ৩৫ মেগাওয়াট। আর খুলনায় ঘাটতি ১২ মেগাওয়াট। এটা একই থাকে না, ওঠানামা করে।’ 

বিদ্যুৎবিভ্রাট দেখা দেওয়ায় রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগসহ দেশের বিস্তীর্ণ এলাকা ৪০ মিনিট থেকে দেড় ঘণ্টা বিদ্যুৎহীন ছিল বলে জানান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) মুখপাত্র এবিএম বদরুদ্দোজা সুমন। পিজিসিবির মুখপাত্র জানান, মেরামত শুরু হওয়ার পর ৯টা ৪০ মিনিটে রাজশাহীতে, ১০টা ১০ মিনিটে খুলনায় এবং ১০টা ৩০ মিনিটে বরিশালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

ঠিক কোথায় ত্রুটির কারণে এ সমস্যা হয়ছিল, তা খোঁজার চেষ্টা চলছে বলে জানান পিজিসিবির মুখপাত্র।

প্রবা/রাই/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা