চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩২ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২ ২০:০৩ পিএম
ফাইল ফটো
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) এক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার নেজামপুমপুরের ভাড়া বাসা থেকে সোমবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
নাচোল থানার পরিদর্শক মিন্টু রহমান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নাচোল থানায় মামলা হয়েছে।
এজাহারে বলা হয়েছে--রাজশাহীর চারঘাট থানার বনেশ্বর গ্রামের সাইদুর রহমানের মেয়ে দিলরুবা খাতুন। তিনি শতফুল বাংলাদেশ নামে এক এনজিওতে চাকরি করতেন। চাকরির জন্য তিনি নেজামপুরে আব্দুল মালেকের বাড়িতে এনজিওর অন্যান্য নারীর সঙ্গে বসবাস করতেন। রবিবার (৫ সেপ্টেম্বর) বিভিন্ন কারণ দেখিয়ে ওই প্রতিষ্ঠান থেকে তাকে চাকরিচ্যুত করা হয়। এর পরই ক্ষোভ ও হতাশা থেকে দিলরুবা আত্মহত্যা করেছে।
দিলরুবার সহকর্মী মাঠকর্মী নুহা বেগমের মা আশালতা জানান, সোমবার বেলা ১১টার দিকে ভাত রান্নার জন্য চাল বের করে দিয়ে দিলরুবা শোয়ার কক্ষের দরজা লাগিয়ে দেয়। নুহা বাড়িতে ফিরে দিলরুবাকে খাবার জন্য বেশ কয়েকবার ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে বাড়িওয়ালাকে খবর দেওয়া হয়। বাড়িওয়ালা ও প্রতিবেশীরা দিলরুবার মোবাইলে ফোন দিয়ে কোনো উত্তর না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
প্রবা/রাই/এমআই