× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জের তাহিরপুরে বন্যাদুর্গতদের পাশে রংধনু গ্রুপ ও প্রতিদিনের বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০২২ ১৯:১৯ পিএম

দুর্গত মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মুস্তাফিজ শফি

দুর্গত মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মুস্তাফিজ শফি

সুনামগঞ্জের দুর্গম হাওরাঞ্চল তাহিরপুরের বন্যাদুর্গত ৫০০ পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে রংধনু গ্রুপ ও প্রতিদিনের বাংলাদেশ। সোমবার (২৭ জুন) স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মুস্তাফিজ শফি দুর্গত মানুষের হাতে এই খাদ্য সহায়তা তুলে দেন।

এর আগে গতকাল রোববার প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মুস্তাফিজ শফি, রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিদিনের বাংলাদেশ-এর প্রকাশক কাউসার আহমেদ অপু, বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক এলাকায় বন্যাদুর্গত ৫০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেন।

রংধনু গ্রুপের এমডি কাউসার আহমেদ অপু জানিয়েছেন, মোট আড়াই হাজার পরিবার খাদ্য সহায়তা পাচ্ছে এবং রংধনু গ্রুপের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

দুর্গম তাহিরপুরে খাদ্য সহায়তা দেওয়ার সময় উপস্থিত ছিলেন তাহিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির, আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব, প্রতিদিনের বাংলাদেশের ফিচার সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ প্রমুখ।

প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মুস্তাফিজ শফি জানান, এই পর্যায়ে তারা রংধনু গ্রুপের সহায়তায় ২ হাজার ৫০০ ও আল খায়ের ফাউন্ডেশনের সহায়তায় আরও আড়াই হাজারসহ মোট ৫ হাজার পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেবেন।

খাদ্য সহায়তা বিতরণের ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবার সিলেটের বিয়ানীবাজার ও বুধবার কানাইঘাটের দুর্গত মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, রংধনু গ্রুপ ও প্রতিদিনের বাংলাদেশ-এর উদ্যোগে বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, এক কেজি করে চিড়া, মুড়ি ও গুড়, ২ লিটার পানি, এক প্যাকেট বিস্কুট, গ্যাসলাইটার ও মোমবাতি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা