× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালী জেলা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০২৩ ২২:০৭ পিএম

আপডেট : ২০ মার্চ ২০২৩ ২২:৫৭ পিএম

সভাপতি কাজল বরণ দাস ও  সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স। ছবি : প্রবা

সভাপতি কাজল বরণ দাস ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স। ছবি : প্রবা

পটুয়াখালী জেলা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১৯ মার্চ) কুয়াকাটা পৌরসভা মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সদস্যদের মতামতের ভিত্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

সভায় এনটিভির স্টাফ রিপোর্টার কাজল বরণ দাসকে সভাপতি, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম প্রিন্সকে সাধারণ সম্পাদক ও দেশ টিভির জেলা প্রতিনিধি সাঈদ ইব্রাহিমকে অর্থ বিষয়ক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। 

সাধারণ সভার পাশাপাশি এদিন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাও অনুষ্ঠিত হয়েছে।

কাজী শামসুর রহমান ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন। আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের টুরিস্ট পুলিশের এসপি আবুল কালাম আজাদসহ জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকরা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা