× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় পথরোধ করে টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০২৩ ১৫:৩৭ পিএম

আপডেট : ২০ মার্চ ২০২৩ ১৬:০৪ পিএম

 ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার দুই আসামি। প্রবা ফটো

ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার দুই আসামি। প্রবা ফটো

নওগাঁয় পথরোধ করে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে, মারপিট করে ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ১৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাই ঘটনায় দুইজনকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সোমবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে এসব তথ্য দেন পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রাশিদুল হক। 

এর আগে শনিবার রাতে জয়পুরহাট ও বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জয়পুরহাটের কাশাবাড়িয়া এলাকার রফিকুল ইসলাম ও তেঘরবিশা এলাকার লিমন হোসেন মিন্টু। 

এসপি মুহাম্মদ রাশিদুল হক বলেন, ‘গত ১৬ মার্চ আব্দুল জব্বার নজিপুর ইসলামী ব্যাংক শাখা থেকে ১৩ লাখ ৯০ হাজার টাকা তুলে নিজ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এসময় মহাদেবপুর উপজেলার মাতাজী-মহাদেবপুর রাস্তার বেলট মোড়ে দুই মোটরসাইকেলে থাকা অজ্ঞাত চারজন তার ব্যাগে থাকা টাকা ছিনতাই করে পালিয়ে যায়।’ 

এ ঘটনায় আব্দুল জব্বার মহাদেবপুর থানায় একটি মামলা করেন। তারপরই পুলিশ এই অভিযান চালায়। 

পুলিশ সুপার বলেন, এ ঘটনায় শনিবার রাতে জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া দুই লাখ ৩০ হাজার টাকা, ছিনতাইয়ের টাকা দিয়ে কেনা স্বর্ণের চেন, দুল, ফ্রিজ ও মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের কথা স্বীকার করেন তারা। এ ঘটনায় জড়িত বাকিদের গ্ৰেপ্তারের চেষ্টা চলছে। আসামিদের আদালতে পাঠানো হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন ও জয়ব্রত পাল, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা