× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে ট্রেন না থামানোয় যাত্রীদের হামলা, রেল কর্মকর্তাসহ আহত ৪

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২০ মার্চ ২০২৩ ১২:৪৫ পিএম

আপডেট : ২০ মার্চ ২০২৩ ১৪:১৯ পিএম

যাত্রীদের হামলায় ট্রেনের জানলার কাচ ভেঙে যায়। প্রবা ফটো

যাত্রীদের হামলায় ট্রেনের জানলার কাচ ভেঙে যায়। প্রবা ফটো

কাঙ্ক্ষিত স্টেশনে ট্রেন না থামানোয় কিশোরগঞ্জে এগারোসিন্দুর গোধূলি নামের ট্রেনে হামলা চালিয়েছেন একদল যাত্রী। রবিবার রাত সাড়ে ১০টার দিকে কটিয়াদী উপজেলার মানিকখালী এ ঘটনা ঘটে। ওই সময় ট্রেনের জানালার কাচ ভেঙে ক্ষতিগ্রস্ত করা হয়। এ ছাড়া ট্রেনের গার্ড ব্রেকেও হামলা চালানো হয়। এ ঘটনায় ট্রেনের সহকারী লোকোমোটিভ মাস্টার মো. কাওছার হোসেনসহ তিন যাত্রী আহত হয়েছেন।

ট্রেনের সহকারী লোকোমোটিভ মাস্টার মো. কাওছার হোসেন বলেন, ‘রবিববার রাতে মানিকখালী স্টেশনের খানিকটা আগে মণ্ডলভোগ নামে একটি এলাকার মেলায় যাওয়ার জন্য ভৈরব ও কুলিয়ারচর স্টেশনে ২০০ থেকে ৩০০ যাত্রী ওঠে। তাদের দাবি ছিল মণ্ডলভোগ ট্রেন থামানোর, কিন্তু স্টেশন থেকে কোনো নির্দেশনা না থাকায় ট্রেন থামে মানিকখালী। ট্রেন থামার পরই কিছু লোক নেমে যায় আর বাকিরা ট্রেনের চালকের রুমে এসে ভাঙচুর চালায়। আর ট্রেনের নিচে থাকা লোকজন বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে থাকে। কোনোরকমে আমরা রক্ষা পাই। ট্রেনের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েকজন যাত্রীও আহত হয়েছেন, তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।’

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আমিনুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।’

কিশোরগঞ্জ রেলস্টেশনের মাস্টার ইউসুফ জানান, চিকিৎসার কাজে তিনি ঢাকায় অবস্থান করছেন। ট্রেনে হামলার বিষয়টি শুনেছেন।

এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দিয়েছেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা তো উৎসুক জনতা হামলা করেছে। আমরা তো ওইভাবে কাউকে চিনিও না, জানিও না। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা