× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনাজপুরে গাভীর একসঙ্গে চার বাছুর প্রসব

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩ ২২:৩১ পিএম

দিনাজপুরে একসঙ্গে চারটি বাছুর দিয়েছে মো. রমজান আলী একটি গাভী। প্রবা ফটো

দিনাজপুরে একসঙ্গে চারটি বাছুর দিয়েছে মো. রমজান আলী একটি গাভী। প্রবা ফটো

দিনাজপুরে একসঙ্গে চারটি বাছুর দিয়েছে একটি গাভী। রবিবার (১৯ মার্চ) দুপুরে পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ডাড়ারপাড় গ্রামের এ ঘটনা ঘটে।

গাভীর মালিক মো. রমজান আলী জানিয়েছেন, নিজ বাড়িতে ফ্রিজিয়ান জাতের গাভী পালন করেন তিনি। দুপুরে গাভীটি চারটি বাছুর জন্ম দিয়েছে। বাছুরগুলো স্বাভাবিকভাবেই প্রসব করেছে গাভীটি। ব্যবসার পাশাপাশি তিনি সখের বসে এই গাভী পালন করেন। স্বামী-স্ত্রী মিলে বাড়িতে ফ্রিজিয়ান জাতের পাঁচটি গাভী পালন করেন তারা।

পেটে বাচ্চা আসার পর থেকে সেবাযত্ন কমতি ছিল না গাভীটির। চারটি বাছুর প্রসব হওয়ায় তার পরিবরের সবাই খুশি। বাছুর চারটি ও গাভি সুস্থ আছে। গাভীটির কৃত্রিম প্রজনন করিয়েছিলেন রমজান আলী। 

স্থানীয় পশু চিকিৎসক মো. নুর আলম জানিয়েছেন, বাছুরগুলো ও গাভীটি পুরোপুরি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় ওষুধ ও সেবা যত্ন দেওয়া হচ্ছে।

এদিকে একই গাভীর চারটি বাছুর জন্ম দেওয়ার ঘটনা জেনে অনেকে ছুটে আসছেন রমজান আলীর বাড়িতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা