× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুরআন শরিফ ছুড়ে ফেলায় যুবক গ্রেপ্তার

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩ ১৮:০৮ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৩ ১৮:২০ পিএম

গ্রেপ্তার জিল্লুর রহমান। প্রবা ফটো

গ্রেপ্তার জিল্লুর রহমান। প্রবা ফটো

গাজীপুরের বাসন থানার মোগরখাল এলাকার স্কয়ার ফ্যাশন ডরমেটরি কারখানার সামনে ভাসমান একটি দোকান থেকে কুরআন শরিফ ছুড়ে ফেলার অপরাধে জিল্লুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় মামলা হলে রাতেই তাকে গ্রেপ্তার করে বাসন থানা পুলিশ। 

গ্রেপ্তার জিল্লুর রহমানের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা চর নারায়ণদিয়া গ্রামে। সে পেশায় একজন সিকিউরিটি গার্ড।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সারোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ’স্কয়ার ফ্যাশন লিমিটেডের নির্বাহী কর্মকর্তা কবিনুর রহমানের মামলার পরিপ্রেক্ষিতে জিল্লুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

মামলার বরাতে তিনি বলেন, ’স্কয়ার ফ্যাশন কারখানার গেটের সামনে বিভিন্ন ধরনের ভাসমান দোকান বসে। শনিবার বিকাল ৫টায় কারখানা ছুটি হলে সিকিউরিটি গার্ড জিল্লুর ভাসমান দোকানদারদের দোকান রাস্তা থেকে সরিয়ে দিতে বলে। সেখানে  শহিদুল কান্দার নামে এক ভাসমান দোকানদার পবিত্র কুরআন শরিফ বিক্রি করছিলেন। তার দোকান সরাতে দেড়ি হওয়ায় জিল্লুর ক্ষিপ্ত হয়ে আল-কুরআন রয়েছে জেনেও সেগুলো নিয়ে রাস্তার পাশে কাদায় ছুড়ে ফেলে। স্বেচ্ছায় সে কুরআন শরিফকে ধ্বংস বা বিনষ্ট করার উদ্দেশ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।’ 

মামলার বাদী কবিনুর রহমান বলেন, ’ভাসমান দোকানে কুরআন শরিফ ছিল, কারখানা ছুটির সময় সে হাত দিয়ে ছুড়ে ফেলে। এটি দোকানদার ও স্থানীয় লোকজন দেখে ফেলে। পরে এটি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে আমি থানায় গিয়ে আমাদের সিকিউরিটি গার্ড জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলা করি।’ 

ওসি সারোয়ার জাহান বলেন, ’আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা