× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহাসড়কের একই এলাকায় তিন দুর্ঘটনায় নিহত ৪

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩ ১৯:৫৮ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৩ ২০:৫৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগরের ষোলঘর এলাকায় আলাদা তিনটি গাড়িচাপায় চারজন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে একজনের পরিচয় জানা যায়নি। শুক্রবার (১৭ মার্চ) রাত ৩টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে এসব ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির মোল্লা।

তিনি জানান, শুক্রবার রাত ৩টার দিকে মহাসড়কের সার্ভিস লেনের ষোলঘর এলাকায় শ্রীনগরের কুকুটিয়া গ্রামের উজ্জল মৃধাকে দ্রুতগতির একটি গাড়ি চাপা দেয়। এ সময় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যদিকে রাত সাড়ে ৪টার দিকে ষোলঘরের উমপাড়া এলাকায় ট্রাকচালক হোসেন আলী চাকা মেরামত করছিলেন। এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। হোসেন আলীর বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারার ষোলদাগ গ্রামে।

ওসি জাকির জানান, শনিবার সকাল ৮টার দিকে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ষোলঘর বাসস্ট্যান্ডে গোপালগঞ্জগামী একটি বাস থেকে কয়েকজন যাত্রী নামেন। এ সময় বিপরীতমুখী আরেকটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় একজনের মৃত্যু হয়। একই সময় গুরুতর আহত অবস্থায় হাবিবুর রহমান নামে আরেকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাবিবুরের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়।

ওসি জানান, অজ্ঞাতপরিচয় মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা