× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রমজানের যথেষ্ট পণ্য মজুদ আছে, দাম বেশি নিলে ব্যবস্থা : বাণিজ্যমন্ত্রী

শরীয়তপুর প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ২২:৩৮ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৩ ২২:৪৯ পিএম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। ছবি : সংগৃহীত

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। ছবি : সংগৃহীত

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন, রমজান মাসকে কেন্দ্র করে দেশে যথেষ্ট পরিমাণে পণ্য মজুদ আছে। কোনো পণ্যের দাম বাড়ানোর প্রয়োজন নেই। তারপরও যদি কোনো অসাধু ব্যবসায়ী রমজানে পণ্যের দাম বেশি নেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৭ মার্চ) বিকালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা মাঠে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ডিজিটাল পল্লী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

টিপু মুনশী বলেন, ‘দেশকে হাতের মুঠোয় করার লক্ষে এই ডিজিটাল পল্লী মেলা অনুষ্ঠিত হয়। এই দেশ এখন স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আমাদের মিশন, ২০৪১ সালে বাংলাদেশকে পুরোপুরি স্মার্ট বাংলাদেশ করা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশ হবে উন্নত ও শিক্ষিত। এদেশে সবার বাড়ি থাকবে, সবার শিক্ষা থাকবে। তার সেই স্বপ্ন পুরণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৪ বছর ধরে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং সামনেও করবেন।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ই-ক্যাব সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ তমাল, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম, ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আম্বারীন রেজা, দারাজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক, জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এসডিজি বিষয়ক) মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবা খান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা