× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৪ এতিমখানায় দেড় কোটি টাকার চেক বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ২০:০০ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৩ ২০:২১ পিএম

উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ চেক বিতরণ করা হয়। প্রবা ফটো

উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ চেক বিতরণ করা হয়। প্রবা ফটো

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২৪ টি এতিমখানায় এক কোটি ৪৯ লাখ ৮৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ ) উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ চেক বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউএনও মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী ও দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা