× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরিষাবাড়ীতে অটোচালক হত্যা মামলায় একজন গ্রেপ্তার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ১৬:৪৮ পিএম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই ও চালক স্বাধীন মিয়াকে হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার। প্রবা ফটো

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই ও চালক স্বাধীন মিয়াকে হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার। প্রবা ফটো

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই ও চালক স্বাধীন মিয়াকে হত্যার ঘটনায় সরিষাবাড়ী থানায় মামলা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাব্বত কবির এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে নিহতে মা বাছেনা বেগম মামলা করেন। মামলার পর পুলিশ অটোরিকশাটি উদ্ধার ও হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজন গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।

তিনি আরও বলেন, ‘আমরা আসামির রিমান্ড চেয়েছি। হত্যার বিষয়টি তদন্ত হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুলতান মাহমুদ ও সঙ্গীয় ফোর্জ শুক্রবার সকালে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জামাল উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করেছে। জামাল উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মাজালিয়া গ্রামের আব্দুল গণি মিয়ার ছেলে।

উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সুবর্ণখালী নদীর বয়ড়া ব্রিজের নিচ থেকে গত বুধবার সকালে স্বাধীন মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা