× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়কে ঝরল বিমান বাহিনীর সার্জেন্টের প্রাণ

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ২২:২২ পিএম

আনোয়ার হোসেন। প্রবা ফটো

আনোয়ার হোসেন। প্রবা ফটো

নোয়াখালী সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন নামে বিমান বাহিনীর এক সার্জেন্ট নিহত হয়েছেন। তিনি ঢাকার কুর্মিটোলা ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা আছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানায়, দুপুরে সদর উপজেলার দাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুর গ্রামের আল আকসা মসজিদের সামনে একটি গাড়ির ধাক্কায় আনোয়ার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পাশ্ববর্তী হাকিমপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে। দীর্ঘদিন পর তিনি গ্রামের বাড়ি বেড়াতে এসেছিলেন।

দাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান শিপন বলেন, নিহত আনোয়ার হোসেনের স্ত্রী সন্তান সম্ভবা। এ ছাড়া, তার আরও দুটি সন্তান রয়েছে। মৃত্যুর খবরে তার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা