× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেপটিক শকে চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ২০:৫৫ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৩ ২১:০৮ পিএম

ডা. সিমরান আশরাফ। প্রবা ফটো

ডা. সিমরান আশরাফ। প্রবা ফটো

সেপটিক শকে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. সিমরান আশরাফ মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় চমেক হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডা. আশরাফ চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ইন্টার্ন চিকিৎসক ডা. আশরাফ সেপটিক শকে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

তিনি বলেন, পাঁচ দিন আগে ইনফেকশন নিয়ে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি হন ডা. আশরাফ। বুধবার বিকাল থেকে তার বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে শুরু করে। তখন তাকে আইসিইউতে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে রাতে তাকে ভ্যান্টিলেশন দেওয়া হয়। আজ (বৃহস্পতিবার) বিকালে তার ভ্যান্টিলেটর খুলে নেওয়া হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা