× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মহাসড়কে ময়লা ফেলা ক্যানসারের মতো’

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ২০:৫০ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৩ ২২:৩৬ পিএম

গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় মহাসড়কের পাশে ময়লার ভাগাড় ও স্থানীয় লবহনদ নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী। প্রবা ফটো

গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় মহাসড়কের পাশে ময়লার ভাগাড় ও স্থানীয় লবহনদ নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী। প্রবা ফটো

মহাসড়কের পাশে ময়লা ফেলা ক্যানসারের মতো বলে মন্তব্য করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী।বৃহস্পতিবার (১৬ মার্চ) গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় মহাসড়কের পাশে ময়লার ভাগাড় ও স্থানীয় লবহনদ নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, ‘মহসড়কের পাশে ময়লা ফেলা ক্যানসারের মতো। যত লোক এ সড়ক দিয়ে চলাচল করে, তারা এটা দেখে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ আমরা নিজেরাও চলাচল করি। দুর্ভোগ পোহাতে হয়।’

প্রভাবশালী শিল্প কারখানার বিরুদ্ধে ব্যবস্থ নেবেন কি না- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ইম্প্লিমেন্টিং এজেন্সি (বাস্তবায়নকারী সংস্থা) না। এটা করবে পরিবেশ অধিদপ্তর, স্থানীয় প্রশাসন, উপজেলা নদী রক্ষা কমিটি। দূষণের জন্য মূলত দায়ী স্থানীয় পৌরসভা এবং মেয়র। আইন অনুাসারে এখানে প্রাইমারি দায়িত্ব মেয়রের। এটা করতে গিয়ে যদি কোন বাধা আসে তাহলে প্রসাশনের সহযোগিতা নিতে পারে। মেয়র যদি একটিভ হয় তাহলে এ স্থানে কেউ ময়লা ফেলতে পারবে না। পরিবশে অধিদপ্তরও ইচ্ছা করলে এটাকে মুক্ত রাখতে পারে।’    

জাতীয় নদী রক্ষা কমিশনের উপপরিচালক আখতারুজ্জামান তালুকদার, খ.ম. কবিরুল ইসলাম, সহকারী প্রধান সাকিব মাহমুদ, তৌহিদুল আজিজ, সহকারী পরিচালক তৌহিদুর রহমান, আশরাফুল হক, শ্রীপুরের ইউএনও তরিকুল ইসলাম, জেলা পরিবশে অধিদপ্তরের উপপরিচালক নয়ন মিয়া, উপজেলা জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য খোরশেদ আলমসহ প্রশাসন এবং নদী ও পরিবেশ রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা