× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থানচিতে ২০৫ টাকার জন্য খুন হন মংক্যচিং মারমা

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ১৮:৫৪ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৩ ১৯:০৬ পিএম

মংক্যচিং মারমা। প্রবা ফটো

মংক্যচিং মারমা। প্রবা ফটো

বান্দরবানের থানচি উপজেলায় গাছ কাটার পারিশ্রমিকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে মংক্যচিং মারমা নামে এক জুমচাষিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী প্রতিবেশী চুচু মারমাকে আসামি করে থানচি থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক এ তথ্য জানান। তিনি বলেন, আসামিকে গ্রেপ্তারে এরই মধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।

বুধবার (১৫ মার্চ) উপজেলার রেমাক্রি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গহীন অরণ্যে গাছ কাটার পারিশ্রমিকের টাকা ভাগাভাগির সময় অবশিষ্ট ২০৫ টাকা নিয়ে মংক্যচিং মারমা ও তার ছেলে নুংসিংমং মারমার সঙ্গে চুচু মারমার বিরোধ হয়। এক পর্যায়ে চুচু মারমা ধারালো দা দিয়ে তাদের কোপালে মংক্যচিং মারমা নিহত এবং তার ছেলে নুংসিংমং মারমা আহত হন।

আহত নুংসিংমং বলেন, গাছ কাটার পারিশ্রমিক হিসেবে স্থানীয় চসিংমং মারমার কাছ থেকে নেওয়া ছয় হাজার টাকা ৫ জনের মধ্যে ভাগাভাগির পর অবশিষ্ট ২০৫ টাকার হিসাব মানতে না চেয়ে চুচু মারমা তাদের সঙ্গে বিবাদে জড়ায়। এর জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী বলেন, টাকা ভাগাভাগি নিয়ে ঝামেলার কারণে চুচু মারমা আমাদের ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় আমার ছেলেকে প্রথমে দা দিয়ে কোপ দেয়। ছেলের চিৎকার শুনে ছুটে যান আমার স্বামী। তখন চুচু মারমা আমার স্বামীর গলায় কোপ দিয়ে পালিয়ে যায়। 

রেমাক্রি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুইশৈথুই মারমা বলেন, ’হত্যাকারী চুচু মারমা অনেকদিন ধরে মৃগি রোগে আক্রান্ত হয়ে একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে সে এমন ঘটনা ঘটাবে কেউই ধারণা করতে পারেনি। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশকে অনুরোধ জানাচ্ছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা