× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটের মেয়র আরিফের হার্টে তিন ব্লক, পরানো হয়েছে রিং

সিলেট অফিস

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ১৪:২২ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৩ ১৪:২৮ পিএম

সিসিক মেয়র আরিফের হার্টে রিং পরানো হয়েছে। প্রবা ফটো

সিসিক মেয়র আরিফের হার্টে রিং পরানো হয়েছে। প্রবা ফটো

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে ইউনাইটেড হসপিটালে তার এনজিওগ্রাম করে হার্টে তিনটি ব্লক খুঁজে পান হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোমেনুজ্জামান। পরে পরিস্থিতি বিবেচনা করে হার্টের ব্লকে তিনটি রিং বসান তিনি। 

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহিদুল জানান, গত রবিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেয়র আরিফুল হক চৌধুরী। রাতেই সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও তার হার্টের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট চিকিৎসকরা দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইউনাইটেড হসপিটালে ভর্তি করার পরামর্শ দেন। 

আরও  পড়ুন : উন্নত চিকিৎসার জন্য ঢাকা গেলেন মেয়র আরিফ

মেয়র আরিফের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে ভবিষ্যৎ সুস্থতার কথা চিন্তা করে হার্টে রিং বসানো হয়েছে।

এর আগে ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হলে তার হার্টে একটি রিং পরানো হয়। হৃদরোগের সমস্যার পাশাপাশি তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা