× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুরাছড়ি ইউএনও বোট দুর্ঘটনায় আহত

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ১৪:০৩ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৩ ১৪:৩০ পিএম

টেম্পু বোটের দুর্ঘটনায় আহত  ইউএনও ও শিক্ষককে হাসপাতাল নিয়ে আসে স্থানীয়রা। প্রবা ফটো

টেম্পু বোটের দুর্ঘটনায় আহত ইউএনও ও শিক্ষককে হাসপাতাল নিয়ে আসে স্থানীয়রা। প্রবা ফটো

রাঙামাটির জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ রাঙামাটি থেকে কর্মস্থলে ফেরার পথে টেম্পু বোটের দুর্ঘটনায় আহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সাইদ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে সেগায়াছড়ি এলাকায় এ দুর্ঘটনা  ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন,  ‘ইউএনওকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে গুরুতর আহত হয়েছেন সহকারী প্রধান শিক্ষক মো. আবু সাইদ। তিনি হাসপাতালে ভর্তি আছেন।

জিতেন্দ্র কুমার নাথ বলেন, ‘সকালে রাঙামাটি থেকে বোটে করে অফিসে যাওয়ার পথে সেগায়াছড়ি এলাকায় ডুবোচরে বোট উঠে গেলে আমরা ছিটকে পড়ে যাই। এতে আমি পায়ে হালকা আঘাত পেয়েছি। তবে ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বেশি মারাত্মকভাবে আঘাত পেয়েছেন। তিনি জুরাছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। আমি প্রাথমিক চিকিৎসা নিয়ে অফিসে চলে এসেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা