× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লালমাই উপজেলা পরিষদ নির্বাচন

কেন্দ্রে ভোটারের দেখা নেই

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ১৩:০৩ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৩ ১৪:২৯ পিএম

নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০টি বুথে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রবা ফটো

নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০টি বুথে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রবা ফটো

কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনের ভোট চলছে। সকালে ভোটারের উপস্থিতি তেমন চোখে পড়েনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার আসবে ভাবা হলেও প্রায় সাড়ে ১১টা পর্যন্ত তা দেখা যায়নি। যেমন ভোট শুরুর তিন ঘণ্টায় একটি বুথে ভোট পড়েছে একটি। কোনো বুথে আবার ভোটই পড়েনি। তবে সব বুথ মিলিয়ে কেন্দ্রে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত পাঁচ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানা গেছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিজাইডিং কর্মকর্তা রুবেল মিয়া জানান, কেন্দ্রটিতে ভোটার সংখ্যা তিন হাজার ৯২৬ জন। কেন্দ্রে বুথ সংখ্যা ১০টি।

জানতে চাইলে তিনি বলেন, ‘৪৪ জন এজেন্ট তাদের কার্ড সংগ্রহ করেছেন। কোনো এজেন্ট কেন্দ্রে না আসলে আমাদের কিছুই করার নেই।’

কেন্দ্রের সাত নম্বর বুথে গিয়ে দেখা গেছে, সেখানে দুজন এজেন্ট। বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত সেখানে ভোট পড়েছে মাত্র একটি। এদিকে আট নম্বর বুথে তখন পর্যন্ত কোনো ভোট পড়েনি। এই দুই বুথে ভোটার সংখ্যা ৩৭৬ করে ৭৫২ জন। আট নম্বর বুথে একজন ভোটারের জন্য প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করলেও ভোটারের দেখা পাননি ওই বুথের পোলিং ও সহকারী পোলিং এজেন্টরা।

এবারের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ লালমাই উপজেলায় নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুথ সংখ্যা অনুসারে ওই কেন্দ্রে প্রতি বুথে নয়জন করে ৯০ জন এজেন্ট থাকার কথা রয়েছে।

উল্লেখ্য, বৃস্পতিবার কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ, বরুড়ার শিলমুড়ি উত্তর ও দক্ষিণ, দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা