× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমার পরিচালকের রিমান্ড

কোমরে দড়ি বেঁধে আদালতে নেওয়ায় তীব্র প্রতিক্রিয়া

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ২২:০৬ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ২২:১৪ পিএম

সীমার পরিচালককে কোমরে দড়ি বেঁধে আদালতে নেওয়া হয়। ছবি : সংগৃহীত

সীমার পরিচালককে কোমরে দড়ি বেঁধে আদালতে নেওয়া হয়। ছবি : সংগৃহীত

সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক পারভেজ উদ্দিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমীর আদালত। বুধবার (১৫ মার্চ) এই রিমান্ড মঞ্জুর করেন তিনি। এ দিন সকালে তাকে কোমরে দড়ি বেঁধে পারভেজকে আদালতে হাজির করে শিল্প পুলিশ। এর আগে মঙ্গলবার (১৪ মার্চ) রাতে চট্টগ্রামের জিইসি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে কোমরে দড়ি বেঁধে আদালতে তোলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। যার পরিপ্রেক্ষিতে শিল্প পুলিশের সংশ্লিষ্ট সদস্যদের কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার (শিল্পাঞ্চল ৩) মো. সোলাইমান।

ছবিটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন লিখেছেন, ‘অপরাধ কী? তার কারখানায় বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ-দুর্ঘটনা কি আর কোথাও হয় না? প্রতিদিন মহাসড়কে দুর্ঘটনা হয় না? উনি তো চুরি করেননি। কোনো খুনও করেননি। দুর্ঘটনার নিউজ করেছি। তারা সর্বোচ্চ ক্ষতিপূরণ দিয়েছেন। এরপরেও তিনি গ্রেপ্তার হলেন। এখন দেখছি কোমরে দড়ি দিয়ে টেনে নেওয়া হচ্ছে! দৃশ্যটা মোটেও ভালো লাগেনি। সকল শিল্পপতিকে বলব, হয় প্রতিষ্ঠান বন্ধ করুন, না হয় এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন।’

সামাজিক যোগাযোগ মাধ্যমের এ ধরনের প্রতিক্রিয়া আমলে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুলিশ সুপার (শিল্পাঞ্চল ৩) মো. সোলাইমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘তাকে (পারভেজ উদ্দিন) কোমরে দড়ি বেঁধে আদালতে হাজির করায় সংশ্লিষ্টদের কারণ দর্শাতে বলা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা