× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় দেয়াল চাপায় গৃহবধূর মৃত্যু

বগুড়া অফিস

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১৬:০০ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১৬:১৭ পিএম

প্রবা অলংকরণ

প্রবা অলংকরণ

বগুড়ায় সদর উপজেলায় মাটির দেয়াল চাপায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নামুজা বড় টেংরা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত গৃহবধুর নাম মৌসুমী আকতার। তিনি ওই গ্রামের আবু সাঈদের স্ত্রী।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বড় টেংরা গ্রামে বকুল হোসেন নামে এক ব্যক্তি তার পুরাতন মাটির ঘর ভাঙ্গার কাজ করছিলেন। মৌসুমী নামে ওই গৃহবধূ ওই ঘরের পেছন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দেয়াল ভেঙ্গে তার উপর পড়লে ঘটনাস্থলেই মারা যান।’

কোনো অভিযোগ না থাকায় গৃহবধর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা