× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উন্নত চিকিৎসার জন্য ঢাকা গেলেন মেয়র আরিফ

সিলেট অফিস

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১৫:৪৩ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১৬:৫৯ পিএম

মেয়র আরিফ। ফাইল ফটো

মেয়র আরিফ। ফাইল ফটো

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় গেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।

মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা সোহেল আহমদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এনজিওগ্রাম করাতে উনাকে ঢাকায় নেওয়া হয়েছে। ঢাকার ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করানোর কথা রয়েছে।’

তিনি জানান, রবিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর কুমারপাড়ার বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন মেয়র আরিফ। এরপর দ্রুত তাকে নগরীর মীরবক্সটুলায় বেসরকারি মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তির পর তাকে সিসিইউতে রাখা হয়। সেখানে তিনি মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শিশির বসাকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। হৃদরোগে আক্রান্ত মেয়র আরিফ মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে কুমারপাড়ার বাসায় ফিরেছিলেন।   

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন মেয়র। তখন উনার হার্টে একটি রিং পরানো হয়। হার্টের সমস্যার পাশাপাশি উনার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যাও আছে। এর আগে তিনি ঢাকায় চিকিৎসা নিয়েছিলেন। সেজন্য এবারও উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকায় গেছেন। এনজিওগ্রামের প্রয়োজন হলে তাও সেখানে করানো হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা