জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১৫:২৪ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১৬:০০ পিএম
প্রবা অলংকরণ
জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ মার্চ) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজের নিচ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার চালকের নাম স্বাধীন মিয়া। তিনি উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামের বাসিন্দা। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বুধবার সকালে পথচারীরা ব্রিজের নিচে স্বাধীন মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে।’
জামালপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাকির হোসেন সুমন বলেন, ‘বুধবার সকালে পথচারীরা ব্রিজের নিচে স্বাধীন মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।’
পরিবার জানায়, স্বাধীন ছয় বছর ধরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। মঙ্গলবার বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তাকে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।