× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বয়সের ভারে দুই মাস ধরে অসুস্থ বঙ্গবন্ধু সাফারি পার্কের বাঘিনীটি

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১১:১৩ এএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১৩:১৮ পিএম

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অসুস্থ বাঘিনী। প্রবা ফটো

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অসুস্থ বাঘিনী। প্রবা ফটো

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রায় দুই মাস ধরে একটি বাঘিনী অসুস্থ। সোমবার (১৩ মার্চ) পার্কে বাঘিনীটিকে দেখে এসব তথ্য জানিয়েছেন বন সংরক্ষক ও প্রকল্প পরিচালক ইমরান আহমেদ।

তিনি বলেন, ‘দেশের বিশেষজ্ঞ প্রাণিচিকিৎসকদের পরামর্শে বাঘিনীটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে  চিকিৎসা দেওয়া হচ্ছে। বয়স বেশি হওয়ায় অনেক শারীরিক সমস্যা দেখা দিয়েছে। অসুস্থতার কারণে খাবার গ্রহণ বন্ধ করে দিয়েছে।’

সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক আনিসুর রহমান বলেন, ‘২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে কয়েকটি বাঘ আনা হয়েছিল এ পার্কে। তাদের মধ্যে একটি স্ত্রী বাঘ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছে। গত ৬ ফেব্রুয়ারি বাঘিনীটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরবর্তী এক সপ্তাহ বাঘিনীটি অল্প অল্প খাবার খেলেও ৭ মার্চ থেকে খাওয়া বন্ধ করে দেয়।’

তিনি আরও বলেন, ‘বন্যপ্রাণী চিকিৎসকরা পরীক্ষা করে দেখেছেন বাঘিনীটি লিভার রোগ ও ট্রিপোনোসোমিয়াসিস রোগে আক্রান্ত। বর্তমানে সাফারি পার্কে বিরল প্রজাতির একটি সাদা রঙের বেঙ্গল টাইগারসহ নয়টি বেঙ্গল টাইগার রয়েছে। তাদের মধ্যে ছয়টি স্ত্রী ও তিনটি পুরুষ।’

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগে অসুস্থ বাঘিনীর রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বাঘিনীর স্বাস্থ্য সংকটাপন্ন হচ্ছে। সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা দিচ্ছি আমরা।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা