× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭ কেজি স্বর্ণ জব্দ : ফোন করে ধরা খেলেন ইউপি সদস্য

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ২১:৪৪ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৩ ২১:৫৮ পিএম

রাজবাড়ীর পাংশায় ৭ কেজি ৩০০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। প্রবা ফটো

রাজবাড়ীর পাংশায় ৭ কেজি ৩০০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। প্রবা ফটো

রাজবাড়ীর পাংশায় ৭ কেজি ৩০০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আটকরা হলেন- পাংশা বাবুপাড়া ইউনিয়নের সাত্তার শেখ, সরিষা ইউনিয়নের নাহিদুল ইসলাম এবং কুষ্টিয়া খোকশার ওসমানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য জহুরুল ইসলাম।

পুলিশ সুপার বলেন, ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা ও খোকশার বর্ডার এলাকায় দুই মোটরসাইকেল আরোহীকে সন্দেহ হলে তাদের তল্লাশি করে পুলিশ। এ সময় ছোট বড় মোট ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে ওজন করে দেখা যায় সেগুলোর ওজন ৭ কেজি ৩০০ গ্রাম যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা। এ সময় সোনা বহনকারী দুজনকে আটক করা হয়।

এদিকে ঠিক সেসময় আটকদের ফোনে একাধিকবার কল দিচ্ছিলেন খোকশা ওসমানপুরের এক ইউনিয়ন পরিষদ সদস্য। পরে তাকেও আটক করে পুলিশ। ইউপি সদস্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন এই স্বর্ণ তিনি নিতেন। ধারণা করা হচ্ছে এসব স্বর্ণ দেশের বাইরে পাচারের জন্য নেওয়া হচ্ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা