× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থের বিনিময়ে ‘নিরপরাধ’ ব্যক্তিদের বিরুদ্ধে চার্জশিট!

সিলেট অফিস

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ২০:১৪ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৩ ২০:৫১ পিএম

সিলেট জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে করেন মাদ্রাসাশিক্ষক রইছ উদ্দিন। প্রবা ফটো

সিলেট জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে করেন মাদ্রাসাশিক্ষক রইছ উদ্দিন। প্রবা ফটো

সিলেটের জকিগঞ্জ উপজেলার দেওয়ানের চক গ্রামের ওমানপ্রবাসী ফয়েজ উদ্দিন ও তার ভাই মাদ্রাসাশিক্ষক রইছ উদ্দিনকে অর্থের বিনিময়ে ও বিশেষ ক্ষমতা আইনে পুলিশ একটি মামলার চার্জশিটে অন্তর্ভুক্ত করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ মার্চ) সিলেট জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দেওয়ান চকের আব্দুল বারীর ছেলে রইছ উদ্দিন।

শারীরিক প্রতিবন্ধী মাদ্রাসাশিক্ষক রইছ উদ্দিন বলেন, ‘২০২১ সালের ১৩ অক্টোবর কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কুরআন মাজিদ অবমাননার খবর ছড়িয়ে পড়লে জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল হয়। এ সময় যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয়ে ৪৫০ থেকে ৫০০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে জকিগঞ্জ থানায় মামলা করে পুলিশ।’

তিনি বলেন, ‘ওই ঘটনার প্রায় দুই মাস আগে থেকে বৈধভাবে ওমানে অবস্থান করছেন ফয়েজ উদ্দিন। কিন্তু একটি অসাধু মহল পুলিশের কিছু কর্মকর্তার যোগসাজশে তাকে ওই মামলায় জড়িয়েছে। চার্জশিটে আমার ভাইকে ১৫৬ নং আসামি হিসেবে রাখা হয়েছে।’

রইছ উদ্দিন বলেন, ‘আমি বিয়ানীবাজারের মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করি। অন্যের সাহায্য ছাড়া যেখানে আমি চলাফেরা করতে পারি না, সেখানে আমাকেও ওই মহলের প্ররোচনায় চার্জশিটে ১০৩ নং আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া আরও অনেক নিরপরাধ ব্যক্তির নাম চার্জশিটভুক্ত করা হয়েছে। আমরা যে ঘটনার সঙ্গে সম্পৃক্ত নই তা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলেই স্পষ্ট হয়ে যাবে।’ 

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘নিরীহ লোকদের মামলায় জড়ানোর প্রতিবাদে এলাকায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হলে পুলিশ ভয়ভীতি দেখিয়ে তা পণ্ড করে দেয়।’ 

নিরপরাধ লোকদের মামলায় অন্তর্ভুক্ত করতে বিরাট অঙ্কের অর্থবাণিজ্য হয়েছে উল্লেখ করে রইছ উদ্দিন বলেন, ‘মামলা থেকে আমরা দুই ভাইসহ নিরপরাধ ব্যক্তিদের অব্যাহতি প্রদানের দাবি জানাচ্ছি। একই সঙ্গে ওই কুচক্রী মহলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হোক।’

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘অর্থের লেনদেনের বিষয়টি সত্য নয়। পুলিশ তদন্ত করে রিপোর্ট দেয়। উনারা নির্দোষ হলে আদালতে প্রমাণের সুযোগ রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা