× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব ও মেলা শুরু

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ১১:৩৮ এএম

আপডেট : ১৪ মার্চ ২০২৩ ১১:৩৮ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরণোৎসব ও মেলা অনুষ্ঠিত হবে গাজীপুরের শ্রীপুরে । মঙ্গলবার (১৪ মার্চ) থেকে তিন দিনব্যাপী উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের লোহাগাছিয়ায় (সাধুর বাজার) মেলা অনুষ্ঠিত হবে। 

স্থানীয় লালন গবেষক ফকির খালেক সাঁইর ছেলে খালিদ জামান প্রত্যয় বিষয়টি নিশ্চিত করেছেন।    

মঙ্গলবার প্রথম দিনে গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান খানের সভাপতিত্বে স্মরণোৎসব ও মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন-অর রশীদ।

মেলা উদ্ভোধন করবেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনিছুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম।  

লালন স্মরণোৎসব ও মেলার আয়োজক কমিটির পক্ষে খালিদ জামান প্রত্যয় বলেন, ‘এবারের স্মরণোৎসব ও মেলায় লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। আগামী ১৬ মার্চ স্মরণোৎসব ও মেলার সমাপ্তি হবে।’

স্মরণোৎসব ও মেলায় সঙ্গীত পরিবশেন করবেন লালন শিল্পী শফি মন্ডল, রিংকু, ভারতের শংকর গোস্বামী, সাগর বাউল, নাজমুল হাসান প্রভাত, মাসুমা আক্তার সাথী, সোহেল ক্ষ্যাপা, ববিতা সা, শিমুল হাসান, শফিপুর লালন শিল্পীগোষ্ঠী, ঐক্যজিত সংগীত একাডেমির শিল্পীবৃন্দসহ দেশ বরেণ্য লালন শিল্পীবৃন্দ।

সাধুর বাজার স্থায়ী কমিটির সভাপতি ফকির রুহুল কুদ্দুছ বলেন, তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব ও মেলায় গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ (এমপি), শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, অ্যাডভোকেট রীনা পারভীন এবং শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক আলমগীর হোসেনসহ আধ্মাতিক লালন সাধকেরা অংশ নেবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা