× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১৭:৫৮ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৩ ১৮:২২ পিএম

গ্রেপ্তার ফারুক হোসেন। প্রবা ফটো

গ্রেপ্তার ফারুক হোসেন। প্রবা ফটো

লক্ষ্মীপুরের রামগঞ্জে টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ফারুক হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ মার্চ) দুপুরে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফারুককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (১২ মার্চ) রাতে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। রাতে তার বিরুদ্ধে চণ্ডীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

ফারুক হেসেনের বাড়ি উপজেলার পূর্ব চণ্ডীপুর গ্রামে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক প্রধানমন্ত্রীকে নিয়ে একটি ভিডিও বানিয়ে টিকটকে পোস্ট করে। ভিডিওটিতে প্রধানমন্ত্রীকে কটূক্তি করা হয়। একই সঙ্গে ভিডিওটি তিনি ফেসবুকেও পোস্ট করেন। বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নজরে এলে তারা ফারুকের বাড়িতে যায়। খবর পেয়ে আশপাশের লোকজনও জড়ো হয় ওই বাড়িতে। একপর্যায়ে ফারুককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। 

বাদী নজরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে ফারুক অপরাধ করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছি। আমরা তার উপযুক্ত শাস্তি দাবি করছি।’

ওসি এমদাদুল হক বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে ফারুকের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা তাকে আদালতে সোপর্দ করেছি। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা