× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধুর সমাধিসৌধে ৩ দিন দর্শনার্থী প্রবেশ বন্ধ

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১৬:০৯ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৩ ১৬:২২ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স। প্রবা ফটো

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স। প্রবা ফটো

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে ৩ দিন দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। আগামী ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত তার সমাধিসৌধ কমপ্লেক্সে সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না। বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৩ মার্চ) গোপালগঞ্জ জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। দুটি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।

মুঈনুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর ১০৩ জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচি রয়েছে। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। এ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা