× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে সিলেট সিটি মেয়র আরিফুল

সিলেট অফিস

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১২:৫৮ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৩ ১৩:২৯ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। রবিবার (১২ মার্চ) রাত দেড়টার দিকে নগরীর কুমারপাড়ার বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে বেসরকারি মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শিশির বসাকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার দুপুরে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানিয়েছেন, রবিবার রাত ২টার দিকে মেয়র আরিফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, ‘উনার হার্টে সমস্যা রয়েছে। স্ট্রোক হওয়ার আশঙ্কা করা হচ্ছে। অনেক পরীক্ষা করা হয়েছে। বিকালের মধ্যে রিপোর্ট পেলে নিশ্চিত করে বলা যাবে। এরপর তাকে সিলেটে রাখা হবে নাকি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হবে, চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন।’

এদিকে মেয়র আরিফের দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে নগরবাসীসহ সবার দোয়া কামনা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা