× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানিকগঞ্জে আগুনে পুড়ল পিকনিকের বাস

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১১:৩০ এএম

মানিকগঞ্জে আগুনে পুড়ে গেছে পিকনিক বাস।

মানিকগঞ্জে আগুনে পুড়ে গেছে পিকনিক বাস।

মানিকগঞ্জে পিকনিকের গাড়িতে সাউন্ড সিস্টেম ও জেনারেটর সেট করার সময় শর্টসার্কিটের আগুনে বাস পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গাড়িতে লোকজন না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গাড়ির সবকিছু পুড়ে যাওয়ায় গাড়ির মালিকের ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। 

সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকার পৌর সুপার মার্কেটে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল রউফ জানান, শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগ শিক্ষা সফরের জন্য একটি সেলফি বাসকে ভাড়া করে। সকাল ৯টার দিকে পৌর সুপার মার্কেটের সামনে থেকে বাসটি ছাড়ার কথা ছিল। বাসে সাউন্ড সিস্টেম ও জেনারেটর সেটিং করার সময় গাড়ির পেছনে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ছাত্রছাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা