× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁপাইনবাবগঞ্জে আখক্ষেত থেকে কঙ্কাল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ২০:৪৯ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৩ ২১:০৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আখক্ষেত থেকে মানুষের একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সংগৃহীত ফটো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আখক্ষেত থেকে মানুষের একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সংগৃহীত ফটো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আখক্ষেত থেকে মানুষের একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাশে পড়ে থাকা একটি ছেঁড়া গেঞ্জিও উদ্ধার করা হয়। রবিবার (১২ মার্চ) বিকালে উপজেলার ধাইনগর ইউনিয়নের চানকার মাঠ থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. রোকনুজ্জামান সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আখক্ষেতে কাজ করতে যাওয়ার সময় কঙ্কালটি দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেয়। পরে পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে। তবে কঙ্কালটি কার এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

স্থানীয়রা জানান, কঙ্কালটি প্রায় ৮ মাস আগে নিখোঁজ হওয়া এক যুবকের বলে দাবি করেছে তার পরিবার। নিখোঁজ ওই যুবকের নাম মো. আসাদুল্লাহ। তিনি নয়ালাভাঙা ইউনিয়নের বিরামপুরের মো. লুটুর ছেলে। আসাদুল্লাহ গত বছরের ২৭ জুন নিখোঁজ হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা