× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগের কার্যালয়ে হামলা

যুব অধিকার পরিষদের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়া অফিস

প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১৮:৩৯ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৩ ১৯:৩৬ পিএম

বগুড়া ধুনট থানা। ছবি : সংগৃহীত

বগুড়া ধুনট থানা। ছবি : সংগৃহীত

বগুড়ায় বঙ্গবন্ধুর ছবিসহ আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর ও মারধরের অভিযোগে বগুড়া জেলা যুব অধিকার পরিষদের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জমশের আলীসহ ১৯ জনকে আসামি করে মামলা হয়েছে। শনিবার (১১ মার্চ) রাতে ধুনট থানায় মামলা করা হয়েছে।

রবিবার (১২ মার্চ) দুপুরে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানান। 

মামলার বরাতে তিনি জানান, ডাকসুর সাবেক ভিপি নুরের নেতৃত্বাধীন যুব অধিকার পরিষদের নেতা জমশের আলীর নেতৃত্বে আসামিরা এলাকায় আওয়ামী লীগের বিরোধী বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১০ মার্চ) বিকালে রাজনৈতিক প্রতিহিংসার জেরে পারনাটাবাড়ি গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে অতর্কিত হামলা চালায় তারা। এ সময় তারা দলীয় কার্যালয়ে থাকা বঙ্গবন্ধুর ছবিসহ আসবাবপত্র ভাঙচুর করে।

তিনি আরও জানান, এ ঘটনায় বাধা দিতে গেলে হামলাকারীদের মারধরে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পারনাটাবাড়ি গ্রামের ফজলে রাব্বি বিপুল, সাজেদুল করিম, আব্দুল মোমিন, সাগর মিয়া এবং নাইম হাসান আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যান। আহতরা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এসআই আসাদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় শনিবার (১১ মার্চ) রাতে আব্দুস সালাম বাদী হয়ে জমশের আলীসহ ১৯ জনকে আসামি করে মামলা করেন। আসামিরা সবাই ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা