× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

র‍্যাবের হাতে গ্রেপ্তার ‘জিনের বাদশা’

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১৮:১৮ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৩ ১৯:৫৮ পিএম

র‍্যাবের হাতে গ্রেপ্তার ‘জিনের বাদশা’ ইমরান হোসেন। প্রবা ফটো

র‍্যাবের হাতে গ্রেপ্তার ‘জিনের বাদশা’ ইমরান হোসেন। প্রবা ফটো

দিনাজপুরের ঘোড়াঘাটে গুপ্তধন পাইয়ে দেওয়ার কথা বলে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়া এক ‘জিনের বাদশা’কে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (১২ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার রাতে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের গুচ্ছগ্রাম বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে পিতলের কলস, তাবিজ-কবজসহ প্রতারণার বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

কথিত জিনের বাদশার নাম ইমরান হোসেন। তিনি ঘোড়াঘাট উপজেলার হাটপাড়া গ্রামের হায়দার নগর পাড়ার বাসিন্দা।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্প অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইমরান দীর্ঘ দিন ধরে নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে দেশের বিভিন্ন এলাকার সহজ-সরল মানুষদের চিকিৎসা দিতেন। এ ছাড়া গুপ্তধন পাইয়ে দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এর ধারাবাহিকতায় একমাস আগে জয়পুরহাট সদর উপজেলার পূর্বদেবীপুর গ্রামের সাজ্জাদুল ইসলাম প্রতিবেশীর পরামর্শে ইমরানের কাছে চিকিৎসা নিতে যান। এ সময় ইমরান নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে তার রোগ সারিয়ে অনেক ধনসম্পদ, গুপ্তধন পাইয়ে দেবে বলে প্রলোভন দেন। তিনি জিনের সেবা খরচের জন্য পাঁচ লাখ টাকা দাবি করেন।

এর মধ্যে গুপ্তধন পাওয়ার আগে তিন লাখ ও পরে দুই লাখ টাকা দিতে হবে বলে জানান। শর্ত অনুযায়ী কাজ না করলে বড় বিপদে পরবে বলে জানানো হয়। পরে লোভ দেখিয়ে সাজ্জাদুলের কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নেন ইমরান। কিন্তু টাকা হাতিয়ে নেওয়ার পর ইমরান কবিরাজ সাজ্জাদুলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

এ বিষয়ে র‌্যাব-৫ এর কাছে অভিযোগ করেন সাজ্জাদুল। শনিবার রাতে সাজ্জাদুল ঘোড়াঘাট থানায় ইমরান হোসেনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা