× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১৭:১৫ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৩ ১৮:২৩ পিএম

মানিকগঞ্জের সিংগাইর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। ছবি : প্রবা

মানিকগঞ্জের সিংগাইর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। ছবি : প্রবা

দীর্ঘ ১৮ বছর পলাতক থাকার পর ধরা পড়লেন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আজাদ কাজী (ওরফে) কিলার আজাদ। রবিবার (১২ মার্চ) বিকালে র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। শনিবার বিকালে মানিকগঞ্জের সিংগাইর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আজাদ ও হত্যার শিকার নাজমা বেগম রাজধানীর কাফরুল এলাকায় মাদক কারবারি করতেন। টাকা ভাগাভাগি নিয়ে নাজমার সঙ্গে আজাদের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে ২০০৫ সালের ৮ জুলাই আজাদ তার দলবল নিয়ে নাজমার বাসায় ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। সেদিনই নাজমার মৃত্যু হয়। 

১০ জুলাই নাজমার মা বাদী হয়ে আজাদ কাজী, মানিক, হিরা, সিটু, হৃদয় ও আমিরসহ অজ্ঞাতপরিচয় আরও দুই- তিনজনকে আসামি করে কাফরুল থানায় একটি হত্যা মামলা করেন।

র‌্যাব আরও জানায়, মামলা হওয়ার পর হৃদয় ছাড়া সব আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিরা ১৫ মাস কারাবাস শেষে জামিনে মুক্তি পায়। এর পর থেকে আজাদ পলাতক ছিলেন।

 মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে মানিক, হিরা, আজাদ কাজী, সিটু, হৃদয় ও আমিরকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। পরবর্তীতে সাক্ষ্য প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে নাজমা হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকায় আদালত আজাদকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।

র‌্যাব কমান্ডার আরও জানান, আজাদের বিরুদ্ধে আটটি মাদক ও দুইটি হত্যা মামলাসহ মোট ১৮টি মামলার তথ্য পাওয়া গেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা