× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালপুরে ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১৫:২৪ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৩ ১৫:৩২ পিএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

জামালপুরের মেলান্দহ উপজেলায় মো. নাজমুল নামের এক ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ মার্চ) সকালে উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখিরপাড়া গ্রামের একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নাজমুল উপজেলার চর বানিপাকুরিয়া ইউনিয়নের মহিরামকুল গ্রামের আবুল হোসেনের ছেলে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১১ মার্চ) সন্ধ্যার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন নাজমুল। অনেক রাতেও তিনি বাড়ি না ফিরলে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। পরদিন সকালে পার্শ্ববর্তী ঘোষেরপাড়া ইউনিয়নের বাগবাড়ী এলাকার একটি পুকুরে নাজমুলের ইজিবাইকটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ইজিবাইকটি উদ্ধার করে। তবে ইজিবাইকের ব্যাটারি ও মোটর পাওয়া যায়নি।

পরে সকাল ১১টার দিকে স্থানীয়রা রেখিরপাড়া মরাডাংগী বিলের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে। ঘটনা জানাজানি হলে মুহূর্তেই ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। খবর পেয়ে নাজমুলের স্বজনরা এসে মরদেহ শনাক্ত করে। মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা