× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে চারতলা থেকে পড়ে একজনের মৃত্যু

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ২৩:৪৬ পিএম

চট্টগ্রামে চারতলা থেকে পড়ে একজনের মৃত্যু

চট্টগ্রামের ইপিজেড এলাকায় চারতলা ভবন থেকে পড়ে মনসুর আলম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১১ মার্চ) দুপুরে ইপিজেড থানার নারিকেলতলা হক সাহেব গলির রহিম মঞ্জিলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, টাকা ও জমি আত্মসাতের অভিযোগে পুলিশ মনসুরকে দীর্ঘদিন ধরে খুঁজছিল। তিনি শ্বশুর বাড়িতে আত্মগোপনে আছেন-এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল তাকে ধরতে অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে মনুসর পালানোর চেষ্টা করেন। এসময় চারতলা ভবন থেকে পড়ে তিনি মারা যান।

তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ‘চারতলা ভবন থেকে পড়ে মনসুর আলম মারা গেছেন বলে জেনেছি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পালাতে গিয়ে ভবন থেকে পড়ে মৃত্যুর তথ্য সঠিক নয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা