পিরোজপুর সংবাদদাতা
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪৯ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৭:০২ পিএম
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু খুলে দেওয়ায় নাজিরপুরে আনন্দ র্যালি হয়েছে। ছবি : প্রবা
পিরোজপুরের কচা নদীর ওপর নির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু খুলে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে নাজিরপুরে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা ছাত্র ও কৃষকলীগের উদ্যোগে এই র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষকলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা কৃষকলীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নির্জন কান্তি বিশ্বাস, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শেখ আল আমিন প্রমুখ।
প্রবা/ইউরি