× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে জখম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ১৯:৩০ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৩ ২০:০৫ পিএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহিবুর রহমান নামে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবলীগ নেতার বিরুদ্ধে। শুক্রবার (১০ মার্চ) রাতে উপজেলার আতলাপুর বাজার এলাকায় হামলার ঘটনা ঘটে।

মহিবুরের ছোট ভাই নাজমুল ইসলাম বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় জরুরি কাজে আমার ভাই বাড়ির পাশে আতলাপুর বাজারে যান। এ সময় পূর্বশত্রুতার জেরে ভোলাবো ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কাউসার আহম্মেদের নেতৃত্বে সজিব, সোহেল, রফিকুলসহ ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তারা আমার ভাইয়ের হাতে ও পায়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা এখনও আশঙ্কাজনক।’

তবে হামলার অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা কাউসার বলেন, ‘এ ধরনের ঘটনার ব্যাপারে আমি কিছুই জানি না। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’ 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা