× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পৃথিবীর কেউ বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে না : জি এম কাদের

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ১৯:০২ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৩ ১৯:০৯ পিএম

শনিবার বিকালে কুমিল্লা টাউনহল মাঠে অনুষ্ঠিত দক্ষিণ জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। প্রবা ফটো

শনিবার বিকালে কুমিল্লা টাউনহল মাঠে অনুষ্ঠিত দক্ষিণ জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। প্রবা ফটো

দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার নেই উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, পৃথিবীর কেউ এখন বাংলাদেশকে আর গণতান্ত্রিক রাষ্ট্র বলে না। শনিবার (১১ মার্চ) বিকালে কুমিল্লা টাউনহল মাঠে অনুষ্ঠিত দক্ষিণ জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘মানুষ বৈষম্য থেকে মুক্তির জন্য যুদ্ধ করেছে। স্বাধীনতার উদ্দেশ্য ছিল জনগণের রাষ্ট্র কায়েক করা। আজ মুক্তিযুদ্ধের চেতনাকে লাঞ্ছিত করা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হচ্ছে না। দেশে কি আজ প্রজাতন্ত্র আছে? আপনারা কুমিল্লা বিভাগের দাবি তুলেছেন, কিন্তু হয়নি। আপনাদের কথা কেউ শোনে? শোনে না। আগামীতে ভোট দিতে পারবেন? পারবেন না। দেশে এখন গণতন্ত্র আছে? পৃথিবীর কেউ এখন বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে না।’

দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে জি এম কাদের বলেন, বাংলাদেশ অনিশ্চয়তার দিকে যাচ্ছে। দেশ আগ্নেয়গিরির মধ্যে আছে। যেকোনো সময় ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা আমাদের আশঙ্কা। সরকার বলছে ৩১ বিলিয়ন রিজার্ভ আছে, আইএমএফ বলছে ৮-৯ বিলিয়ন কম। মানে বাংলাদেশে ২২ বিলিয়ন ডলার রিজার্ভ আছে। গোঁজামিল দিয়ে দেশ পরিচালনা করা হচ্ছে। দেশে খেলাপি ঋণ ২৫ শতাংশ। যেখানে হংকংয়ের খেলাপি ঋণ এক শতাংশ। প্রতিদিনই দ্রব্যমূল্য বাড়ছে। কতদিন মিছিল-মিটিং করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আন্দোলন করবেন?

তিনি আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে এটা আংশিক সত্য। তাহলে ডলারের দাম কমল কেন? কারণ সিন্ধুকে টাকা নাই। টাকা পাচার হয়ে গেছে। তাই নতুন নোট ছাপা হচ্ছে। এ টাকার কোনো মূল্য নাই। বাংলাদেশ শ্রীলঙ্কার দিকে যাচ্ছে। মেগা প্রকল্পের নামে অপ্রয়োজনীয় লোন নিয়ে দেশকে ধ্বংস করে দিচ্ছে সরকার।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘কুমিল্লার মানুষ জেগে উঠেছে। ৩২ বছরে দুটি জালিম সরকার দেশটাকে শেষ করে দিয়েছি। আমরা একবার-দুবার নয়, চারবার আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছি। এ কারণে আমরা আওয়ামী লীগের দালাল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। এমনটা চলতে দেওয়া যাবে না। গত দশ বছর কুইক রেন্টালের নামে আওয়ামী লীগ সরকার ৯০ হাজার কোটি টাকা পাচার করেছে। বিএনপির ২১ জন নেতাকর্মীতে গুলি করে হত্যা করেছে।’ 

চুন্নু বলেন, আওয়ামী লীগ মনে করে, বিএনপি ক্ষমতায় আসলে তাদের বেহশত থেকে রাস্তায় নামিয়ে পেটাবে। বিএনপি মনে করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপিকে মুসলিম লীগ বানাবে।

সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী, কেন্দ্রীয় কমিটির সদস্য আলমগীর কবির মজুমদারসহ কেন্দ্রীয় ও জেলা কমিটির অন্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এদিন এয়ার আহমেদ সেলিমকে পুনরায় সভাপতি, হুমায়ুন মুন্সীকে সিনিয়র সহসভাপতি ও ওবায়দুল কাদের মোহনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা