× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনে আসার যেমন অধিকার আছে, বর্জনের আছে : সুজিত রায় নন্দী

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ১৫:৩৯ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৩ ১৬:০২ পিএম

চাঁদপুরে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। প্রবা ফটো

চাঁদপুরে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। প্রবা ফটো

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দলের নির্বাচনে আসার যেমন অধিকার আছে, তেমনি নির্বাচন বর্জনেরও অধিকার আছে। বিএনপি নির্বাচনে না এলে নির্বাচন বন্ধ থাকবে না। মনে রাখতে হবে, সময় কারও জন্য অপেক্ষা করে না।

শনিবার (১০ মার্চ) সকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জনগণের ভোটের অধিকার কারা হরণ করেছে, কারা প্রশ্নবিদ্ধ করেছে; ১৫ ফেব্রুয়ারিতে কারা নির্বাচন করেছে, জনগণ সবই জানেন। সংসদ নির্বাচন সঠিক সময়ে হয়ে যাবে। কারও জন্য অপেক্ষা করবে না নির্বাচন কমিশন। এটাই গণতন্ত্রের রীতিনীতি।’ 

সুজিত নন্দী বলেন, ‘পৃথিবীর সকল দেশে যে পদ্ধতিতে নির্বাচন হবে, বাংলাদেশেও একই পদ্ধতিতে নির্বাচন হবে। বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দেশ নয়। আমরা আশা করি, বিএনপিসহ সকল দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে।’

শান্তি সমাবেশে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সহসভাপতি আবদুর রশিদ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভুঁইয়া প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা