বেনাপোল সংবাদদাতা
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৫:১১ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৭:৫৬ পিএম
গ্রেপ্তার ১৪ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। ছবি : প্রবা
বেনাপোলে ১৪ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত বেনাপোল পোর্ট থানার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের শরিফুল ইসলাম, শিকড়ী গ্রামের আনোয়ার ওরফে আনার, দক্ষিণ বারপোতা গ্রামের রিয়াজুল ইসলাম, ওহিদুজ্জামান, ভবারবেড় গ্রামের অনন্যা, বারপোতা গ্রামের নেওয়াজ শরীফ, দিঘীরপাড় গ্রামের জসিম সরদার ও একই গ্রামের আজগর সরদার, ভবারবেড় গ্রামের রোমেছা পারভীন, শিকড়ী গ্রামের মিকাইল হোসেন, মহিষাডাঙ্গা গ্রামের নুরুজ্জামান, আমড়াখালী গ্রামের মোস্তাক হোসেন, শফি মেম্বার ও আলামিন হোসেন।
পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গ্রেপ্তাররা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিল।
প্রবা/ইউরি